বিদ্যুৎ খাতে এমন দুর্যোগ সরকারের ব্যর্থতা: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১০-০৫ ১৯:২৩:৪৬


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার বিদ্যুৎ উৎপাদনের নামে লুটপাট করে জাতিকে সংকটে ফেলেছে। দুর্ঘটনা নয়, সরকারের ব্যর্থতায় বিদ্যুৎ খাতে এমন দুর্যোগ নেমে এসেছে।

বুধবার (৫ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, অপরিকল্পিত উন্নয়ন আর দুর্নীতির কারণেই জনগণের ভোগান্তি লেগেই আছে। জবাবদিহি ও দায়িত্বশীলতার অভাবে সব খাতে অব্যবস্থাপনা। আওয়ামী লীগ এই জাতির জন্য বোঝা হয়ে গেছে। তারা না গেলে এই সংকটময় পরিস্থিতির উন্নতি হবে না।

এম জি