আমরা ইভিএমে নির্বাচন করব: রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১০-০৬ ১৫:০৩:১৮


সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ বলেছেন, আমরা ইভিএমে নির্বাচন করব। সারাবিশ্বে যখন ইভিএমে নির্বাচন হচ্ছে, তখন আমরা কেন করব না? যারা নির্বাচনে জয়লাভ করে তারা বলে নির্বাচন সুষ্ঠু হয়েছে, আর যারা নির্বাচনে পরাজিত হয় তারা বলে কারচুপি হয়েছে।

তিনি বলেন, জাতীয় পার্টি কখনও নির্বাচন বর্জন করেনি। সবসময় নির্বাচন করেছে। কারণ জাতীয় পার্টি নির্বাচনে বিশ্বাস করে। আগামীতেও জাতীয় পার্টির নির্বাচন করবে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে ভিডিওবার্তায় তিনি এসব কথা বলেন। তিনি বর্তমানে থাইল্যান্ডে চিকিৎসাধীন।

নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে রওশন এরশাদ বলেন, আমি সুস্থ আছি। ভালো আছি, আগামী মাসে দেশে ফিরব।

সামনের মাসে দেশে ফিরে আসার কথা জানিয়ে রওশন এরশাদ বলেন, ১১ মাস হয়েছে আমি এখানে (ব্যাংকক) আছি। আশা করছি, আগামী নভেম্বরে মাসে দেশে ফিরে আসব।

এম জি