ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৩

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১০-০৯ ১২:৫৫:১৯


রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৩৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (৯ অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার ভোর ৬টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১ হাজার ২৭৫ পিস ইয়াবা, ৫ কেজি ৮৮৫ গ্রাম গাঁজা, ৫০ গ্রাম হেরোইন, ১৫ বোতল ফেন্সিডিল ও ১০ গ্রাম আইস উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা দায়ের করা হয়েছে।

এম জি