বাংলাদেশে আরও বেশি বিনিয়োগে আগ্রহী জাপানের ৩৩৮ কোম্পানি
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১০-১০ ২০:১৭:২৪
জেট্রোর মাধ্যমে ৩৩৮টি জাপানি প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যবসা পরিচালনা করে আসছে। তাদের ৬৮ শতাংশের অধিক জাপানি কোম্পানি বাংলাদেশে ব্যবসা আরো প্রসার করতে চায় বলে জানিয়েছেন জেট্রো’র ভাইস প্রেসিডেন্ট।
সোমবার (১০ অক্টোবর) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)’র মাল্টিপার পাস হলে, বিডা বেজা ও জেট্রোর যৌথ আয়োজনে “Welcoming Investment from Japan, Lessons for Bangladesh, From the experience in India” Knowledge Sharing Session অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিডা’র নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া এবং বেজা’র নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেট্রো’র ভাইস প্রেসিডেন্ট কাজুয়া নাকাজো, সম্মানিত অথিতি হিসাবে উপস্থিত ছিলেন এবং জেট্রো’র প্রধান নির্বাহী তাকাশি সুজুকি উপস্থাপন করেন।
অনুষ্ঠানে জেট্রো’র বাংলাদেশের কার্যক্রম তুলে ধরা হয়, সময়ে ইউজি ইন্ড্রো বলেন, জেট্রো ১৯৭৩ সাল থেকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ করে আসছে এবং প্রতি বছর এ বিনিয়োগের পরিমাণ উত্তোরতোর বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে জেট্রোর মাধ্যমে ৩৩৮টি জাপানি প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যবসা পরিচালনা করে আসছে এবং ৬৮ শতাংশের অধিক জাপানি কোম্পানি বাংলাদেশে ব্যবসা আরো প্রসার করতে চায় বলে তিনি জানান।
অনুষ্ঠানে জেট্রোর নিউ দিল্লির চিফ ডিরেক্টর জেনারেল, ভারতীয় অভিজ্ঞতার আলোকে বাংলাদেশে বিভিন্ন খাতে অধিক পরিমাণ জাপানি বিনিয়োগের সুযোগ তুলে ধরেন, এসময়ে তিনি জাপানি বিনিয়োগের মডেল নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠান জেট্রো’র ভাইস প্রেসিডেন্ট বলেন, জাপান বাংলাদেশের উন্নয়নের অন্যতম বড় অংশীদার এবং পর্বর্তীতেও এধারা অব্যাহত থাকবে। এসময়ে তিনি বিনিয়োগকারীদের আরও আগ্রহী করতে বাংলাদেশের ক্রেডিট রেটিং বাড়ানোর উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিডা’র নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া বলেন, জাপানি বাণিজ্য উন্নয়ন সংস্থা জাপান ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) ১৯৭৩ সাল থেকে বাংলাদেশে বিনিয়োগ করে আসছে, আর দিন দিন এই বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বাজার বড় হওয়া এবং উৎপাদন খরচ কম হওয়াই বিনিয়োগ আগ্রহের কারণ। অবশ্য এখনো আমাদের দেশে বিনিয়োগের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা রয়েছে, আমাদের দ্রুত এগুলো সমাধান করতে হবে। সেই সাথে শ্রমিকের দক্ষতা বৃদ্ধি, সহজে পণ্য খালাস সহ অন্যান্য বিনিয়োগ সেবাগুলো সহজেই প্রদান করতে হবে, ফলে দেশে আরো বেশি জাপানি বিনিয়োগ বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বেজা’র নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন জাপানি বিনিয়োগকে স্বাগত জানিয়ে বলেন, আমারা ১০০ টির মত ইকোনমিক জোন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছি, আমাদের ইকনোমিক জোন গুলো বিনিয়োগের জন্য সকল সুযোগ সুবিধা নিয়ে তৈরি আছে, সময়ে তিনি আরো অধিক পরিমাণে জাপানি বিনিয়োগের আশা প্রকাশ করেন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














