৮৩তম সাঁজোয়া রিক্রুট ব্যাচের শপথ ও কুচকাওয়াজ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১০-১১ ১৯:২১:০৩


৮৩তম সাঁজোয়া রিক্রুট ব্যাচ-২০২২ এর শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হলো। মঙ্গলবার (১১ অক্টোবর) বগুড়ার মাঝিরা সেনানিবাসের আর্মার্ড কোর সেন্টার এন্ড স্কুলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া মেজর জেনারেল মোঃ খালেদ-আল-মামুন। শপথ গ্রহণকারী রিক্রুটদের উদ্দেশ্য তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

সমাপনী অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক কর্মকর্তা, জুনিয়র কমিশন্ড অফিসার বং অন্যান্য পদবীর সৈনিকরা উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ উপভোগ করেন।

এই শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের মাধ্যমে সর্বমোট ২৪৪ জন রিক্রুট বাংলাদেশ সেনাবাহিনীতে সাঁজোয়া কোরে সৈনিক হিসেবে অর্ন্তভূক্ত হন।

এএ