খিলক্ষেতে প্রাইভেটকারের ধাক্কায় যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১০-১২ ০৯:২৬:৫৯
রাজধানীর খিলক্ষেত বিশ্বরোড এলাকায় দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় মো. বাবু (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় বাবুর স্ত্রী সুমি আক্তার (২৩) ও দুই বছরের শিশু শুভ আহত হয়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন। বাবুর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সুমি আক্তার ও শুভ ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, তবে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিব গণমাধ্যমকে জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের তিনজনকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে যাই। পরে অবস্থার অবনতি ঘটলে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে যাই।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














