ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৫

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১০-১২ ১২:২৯:২৩


রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (১২ অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩০ হাজার ৯৭০ পিস ইয়াবা, ৯ কেজি ৫৯০ গ্রাম ১০৫ পুরিয়া গাঁজা, ১৯ গ্রাম হেরোইন, ২০ বোতল ফেন্সিডিল ও ৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।

এম জি