ফের বন্ধ ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫ নম্বর ইউনিট
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-১০-১২ ১৯:৪২:৪৯
জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ে বন্ধ হয়ে যাওয়া নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫ নম্বর ইউনিটটি চালু হওয়ার দুই দিন পরই ফের উৎপাদন বন্ধ হয়ে গেছে।
বুধবার (১২ অক্টোবর) দুপুরে ইউনিটটির রি-জেনারেটিভ হিটার নষ্ট হয়ে যাওয়ায় এ ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায় বলে জানান ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবু বক্কর ছিদ্দিক।
জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ে বন্ধ হয়ে যাওয়া বিদ্যুৎ কেন্দ্রের ৫ নম্বর ইউনিটটি দীর্ঘ ৭ দিন পর ১০ অক্টোবর যান্ত্রিক সমস্যা সমাধান করে উৎপাদন শুরু করে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ। কিন্তু হঠাৎ দুপুরে ইউনিটির রি-জেনারেটিভ নষ্ট হয়ে গেলে এর বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। এটি মেরামত করে পুনরায় ইউনিটটিতে বিদ্যুৎ উৎপাদন শুরু করতে ৭ দিন সময় লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎকেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী।
গত মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর ২টা ৫ মিনিটে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিলে হঠাৎ করে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৪ ও ৫ নম্বর ইউনিট দু’টি বন্ধ হয়ে যায়। পরে এক ঘণ্টার মধ্যে ৩৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৪ নম্বর ইউনিটটি চালু করা গেলেও ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৫ নম্বর ইউনিটটি চালু করা যায়নি।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














