আজ সড়কে নামছে নগর পরিবহনের ৫০ বাস
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১০-১৩ ১০:৫১:৫২
যাত্রী সেবার মান বাড়াতে রাজধানীতে নতুন ৫০টি বাস নামছে আজ। ঢাকা নগর পরিবহন নামে ঘাটারচর-ডেমরা রুটে বাসগুলো চলাচল করবে।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার (১৩ অক্টোবর) নতুন রুটে বাস চলাচলের উদ্বোধন করবেন।
রাজধানীর ২২ ও ২৬ নম্বর ঘাটাচ্ছর থেকে স্টাফ কোয়ার্টার ও কদমতলী রুটে নগর পরিবহন উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছে বাস রুট রেশনালাইজেশন কমিটি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বুধবার বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এতে বলা হয়, বৃহস্পতিবার বেলা ১১টায় বসিলা যাত্রী ছাউনি সংলগ্ন স্থানে ২২ নম্বর (ঘাটারচর-ডেমরা স্টাফ কোয়ার্টার) ও ২৬ নম্বর (ঘাটারচর-কদমতলী) রুটে ‘ঢাকা নগর পরিবহন’ বাসসেবা উদ্বোধন করা হবে।
উল্লেখ্য, গত বছরের ২৬ ডিসেম্বর ২৩ নম্বর রুটে (ঘাটারচর থেকে কাঁচপুর) ‘ঢাকা নগর পরিবহন’ সেবা চালু করা হয়।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














