‘গাইবান্ধায় সিসিটিভি কতটা সঠিক ফুটেজ দিচ্ছিল সেটা বড় প্রশ্ন’
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১০-১৩ ১৫:২৫:১২
গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন বন্ধ হওয়ায় জনগণ হতবাক হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
হাছান মাহমুদ বলেন, সিসিটিভির ফুটেজ দেখে সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওটা আসলে কতটা সঠিক ফুটেজ দিচ্ছিল সেটা বড় প্রশ্ন।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, নির্বাচনে কোথাও কোনো গণ্ডগোল হয়নি। এমন অভিযোগও ছিল না। তবুও ইসির এমন সিদ্ধান্তে হতবাক হয়েছেন ভোটাররা।
তথ্যমন্ত্রী আরও বলেন, ইসির সিদ্ধান্তে প্রমাণিত হয়েছে এতে সরকারের কোনো ভূমিকা নেই। কমিশনের সিদ্ধান্তই সবার উপরে। এর মাধ্যমে প্রমাণ হয়েছে, বিএনপি যে তত্ত্ববধায়কের কথা বলে সেটার কোনো প্রয়োজন নেই।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














