মানবাধিকার সুরক্ষায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলো বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-১০-১৪ ১৫:৫৬:৩৯
মানবাধিকারের জন্য বিশ্বব্যাপী স্বীকৃতি লাভ করলো বাংলাদেশ। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে ইউএনএইচআরসি সর্বোচ্চ ভোট পেয়ে আবারো সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (১১ অক্টোবর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ হলে এশিয়ার প্যাসিফিক অঞ্চলের এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের এ ফল জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে মানবাধিকারের প্রচার ও সুরক্ষায় বাংলাদেশের অব্যাহত প্রচেষ্টা ও অঙ্গীকারের আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতির সুস্পষ্ট বহিঃপ্রকাশ।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এটি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিকে নেতিবাচকভাবে চিত্রিত করার লক্ষ্যে দেশে ও বিদেশে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত কতিপয় ব্যক্তির দ্বারা মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে চলমান স্মারক প্রচারণাকে মিথ্যা প্রমাণ করে। বাংলাদেশ মিয়ানমার থেকে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী আশ্রয় দিয়েছে, যা দক্ষিণ এশিয়ায় অন্যান্য দেশগুলো তুলনায় সর্বোচ্চ সংখ্যক পাশাপাশি ধর্মীয় সহনশীলতা, লিঙ্গ সমতা ও শিক্ষা উন্নয়নের দিকে অগ্রসর হয়েছে।
এতে আরও বলা হয়, জাতিসংঘের একটি দায়িত্বশীল, সক্রিয় সদস্য রাষ্ট্র ও আগামী তিন বছরের জন্য নির্বাচিত ইউএনএইচআরসি সদস্য হিসেবে জাতীয় ও বিশ্বব্যাপী মানবাধিকারের প্রচার ও সুরক্ষা নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।
এর আগে, ২০১৯-২০২১ ও ২০১৫-২০১৭ মেয়াদেও মানবাধিকার কাউন্সিলের সদস্য পদে নির্বাচিত হয়েছিল বাংলাদেশ।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














