ঢাকায় মাদকসহ গ্রেফতার ৫৭
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১০-১৭ ১২:১৬:৪৯
রাজধানীতে মাদকসহ ৫৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।
সোমবার (১৭ অক্টোবর) ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রোববার (১৬ অক্টোবর) ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, ৪৯ কেজি ৯০ গ্রাম গাঁজা, ১১৬ দশমিক ৫ গ্রাম হেরোইন, ৫ বোতল ফেনসিডিল ও ৭১ বোতল দেশি মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা রুজু হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













