আন্দোলন জমাতে পারছে না বিএনপি: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১০-১৭ ১৪:৩৯:৫৫


তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির উদ্দেশ্য হচ্ছে দেশে অস্থিরতা সৃষ্টি করা। এজন্য তারা আন্দোলন-আন্দোলন খেলছে। কিন্তু জমাতে পারছে না।

সোমবার (১৭ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, বিএনপি যে অস্থিতিশীলতা সৃষ্টি করছে এরচেয়ে কঠিন পরিস্থিতি সরকার এর আগে মোকাবেলা করেছে।

বিএনপির আন্দোলন মোকাবেলা করা সরকারের জন্য কোনো ব্যাপার না বলেও জানিয়েছেন ড. হাছান মাহমুদ। এ সময় তিনি আরও বলেন, তথ্য সচিবকে চাকরি শেষ হওয়ার আগে অবসরে পাঠানোর বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় বলতে পারে।

এম জি