‘সমাবেশেই সরকার পড়ে যাবে ভাবলে বোকার স্বর্গে বাস করছেন’

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১০-১৭ ১৫:৪৮:৪৮


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কয়েকটি সমাবেশ করেই সরকার পড়ে যাবে এমনটি যারা ভাবেন, তারা বোকার স্বর্গে বাস করছেন।

সোমবার (১৭ অক্টোবর) দুপুরে নিজ বাসভবনে ব্রিফিংকালে বিএনপি নেতাদের উদ্দেশে এ মন্তব্য করেন তিনি।

কাদের বলেন, অবস্থা দৃষ্টে মনে হয় বিএনপি আরেকটি ওয়ান-ইলেভেন সৃষ্টির দুঃস্বপ্ন দেখছে। কিন্তু বাংলাদেশে ওয়ান-ইলেভেনের পুনরাবৃত্তি আর কখনও হবে না। দুনিয়ার কোথাও যা নেই তা নিয়ে বিএনপি অহেতুক বিতর্কের সৃষ্টি করে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো সংবিধান অনুযায়ী পরবর্তী জাতীয় নির্বাচন হবে। জনগণের জন্য রাজনীতি করলে বিএনপিকে নির্বাচনে আসতে হবে। আওয়ামী লীগ জলের স্রোতে ভেসে আসা কোনো দল নয়, এ দেশের মাটি ও মানুষের অনেক গভীরে প্রথিত আওয়ামী লীগের শেকড়।

এম জি