‘সরকার কেন দুর্ভিক্ষের কথা বলছেন বোঝা যাচ্ছে না’

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১০-১৮ ১৩:৪৭:৫৯


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সবক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের দুর্নীতির ফলে দেশের পরিস্থিতি ভয়াবহ হচ্ছে।

তিনি বলেন, সরকার হঠাৎ করে কেন দুর্ভিক্ষের কথা বলছেন বোঝা যাচ্ছে না। তবে আওয়ামী লীগ দেশ পরিচালনায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এটা পরিষ্কার।

মঙ্গলবার (১৮ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এনডিপি ও জমিয়তে উলামায়ে ইসলামের সাথে সংলাপ শেষে এ মন্তব্য করেন তিনি।

ফখরুল বলেন, সরকারের কোথাও কোনো নিয়ন্ত্রণ নেই। বিরোধীদের ওপর দমন-পীড়ন করে ক্ষমতায় থাকা যাবে না।

এম জি