বিএনপিই দেশের অস্তিত্বের প্রধান অন্তরায়: কাদের
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১০-২১ ১৪:৪৩:২৩
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ব্যতীত অন্য কোনো চোরাগলিতে সরকারকে উৎখাতের সুযোগ নেই।
বিবৃতিতে কাদের বলেন, বিএনপিই দেশের অস্তিত্ব, অগ্রগতি ও সমৃদ্ধির প্রধান অন্তরায়।
শুক্রবার (২১ অক্টোবর) এক বিবৃতিতে ওবায়দুল কাদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি নিজেদের ব্যর্থতা ও রাজনৈতিক দেউলিয়াত্ব ঢাকতে নানান কথা বলছে। এসব কথায় জনগণ কান দেয় না।
তিনি আরও বলেন, ‘টেক ব্যাক বাংলাদেশ’ আন্দোলনের নামে জঙ্গি ও সন্ত্রসাবাদের প্রত্যাবর্তন করতে মরিয়া হয়ে উঠেছে বিএনপি। এ সময় ক্ষমতা দখলের ষড়যন্ত্র ও চক্রান্তমুখী রাজনীতি ছাড়া বিরোধীদল হিসেবে বিএনপির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের।
সানবিডি/এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














