‘বিএনপি উসকানি দিয়ে লাশ ফেললে দায়ী থাকবে না সরকার’
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১০-২২ ১৪:৩৭:১৩
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ২০১৩-১৪ সালের মতো সহিংসতা করলে সমুচিত জবাব দেয়া হবে।
তিনি বলেন, বিএনপি উসকানি দিয়ে লাশ ফেললে সরকার দায়ী থাকবে না।
শনিবার (২২ অক্টোবর) দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবসের অনুষ্ঠান শেষে এই হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। এ সময় বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, তাদের সহিংসতার উদ্দেশ্য সফল হতে দেয়া হবে না।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির কর্মসূচি আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মোকাবেলা করবে। দেশে বিশৃঙ্খলা হোক তা চায় না আওয়ামী লীগ। কারণ তাতে ক্ষমতাসীন দলেরই ক্ষতি।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














