ওয়ারেন্টি নীতিমালা ভোক্তায় হস্তান্তর করলো বিসিএস

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১০-২৩ ১৮:৩৯:০৩


প্রযুক্তিপণ্যের ক্রেতা ও বিক্রেতাদের স্বার্থ রক্ষায় ২০১৮ সালে ওয়ারেন্টি নীতিমালা প্রণয়ন করে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)।

রোববার (২৩ অক্টোবর) সেই ওয়ারেন্টি নীতিমালা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামানের কাছে হস্তান্তর করেন বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার।

এসময় বিসিএস-এর সহ সভাপতি মো. রাশেদ আলী ভূইয়া, মহাসচিব কামরুজ্জামান ভূইয়া, ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. হাসানুজ্জামান এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপসচিব (প্রশাসন ও অর্থ) মনজুর মোহাম্মদ শাহরিয়ার উপস্থিত ছিলেন।

এসময় অধিদপ্তরের মহাপরিচালক বলেন, বিসিএস বরাবরের মতো প্রযুক্তিপণ্যের ভোক্তা এবং ব্যবসায়ীদের স্বার্থ নিয়ে কাজ করে আসছে। তাদের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। ওয়ারেন্টি এবং এমআরপি নীতিমালা দুই পক্ষের জন্যই উপকারী। এতে ভোক্তার অধিকার সংরক্ষণের পাশাপাশি ব্যবসায়ীরাও উপকৃত হবেন।

এএ