‘সরকারের পতনের আগ পর্যন্ত আন্দোলনে থাকবে বিএনপি’
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১০-২৭ ১৩:০৬:১৬
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শুধু ডিসেম্বর নয়, সরকারের পতনের আগ পর্যন্ত মাঠের আন্দোলনে থাকবে বিএনপি।
তিনি বলেন, যারা জীবন বাজি রেখে আন্দোলনে নামে তাদের রুখে দেয়া সম্ভব না।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন তিনি।
এ সময় আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণকে ভয় পায় বলেই সরকার গণসমাবেশের পূর্বে ধর্মঘট ডাকছে।
জনপ্রিয়তা নয়, প্রতিরোধ-আক্রমণ-গুম-খুনের মাধ্যমে সরকার ক্ষমতায় টিকে আছে বলে দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














