এসপি পদমর্যাদার ৬২ কর্মকর্তাকে বদলি
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-১১-০৮ ১৭:২৯:৫৭
বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৬২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সহকারী সচিব সিরাজাম মুনিরা।
গত ২৯ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা তিনটি পৃথক প্রজ্ঞাপনে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১১২ কর্মকর্তাকে বদলি করা হয়।
বদলিকৃত কর্মকর্তাদের তালিকা দেখতে ক্লিক করুন এখানে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














