লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৯-১০ ১৫:৩৩:২৬
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে এনভয় টেক্সটাইল লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ২০ কোটি ১৭ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শার্প ইন্ডাস্ট্রিজের লেনদেন হয়েছে ১৯ কোটি ১৩ লাখ ২৭ হাজার টাকার।
১৬ কোটি ৩১ লাখ ১৯ হাজার টাকার ইউনিট লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- প্যারামাউন্ট টেক্সটাইল,সায়হাম টেক্সটাইল মিলস,বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস,মালেক স্পিনিং মিলস, নিটল ইন্সুরেন্স, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি এবং সাউথইস্ট ব্যাংক পিএলসি।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














