দর বৃদ্ধির শীর্ষে সায়হাম আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক মিউচুয়াল ফান্ড
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৯-০৯ ১৫:৩৩:০৯
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ফান্ডটির ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। ফান্ডটি ৫৬২ বারে ৩৪ লাখ ৯ হাজার ৯৩৯ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ২০ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা সেনা ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৫৪১ বারে ১২ লাখ ৭১ হাজার ২৮৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৫ কোটি ৮৯ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা সায়হাম টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৬ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৪৩২ বারে ৫৫ লাখ ৯৯ হাজার ৮৩৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৭ কোটি ২০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-রিলায়েন্স ওয়ানের ৭.৯৬ শতাংশ, আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ানের ৭.০২ শতাংশ, ফিনিক্স ফাইন্যান্স ১ম মিউচুয়াল ফান্ডের ৫.৮৪ শতাংশ, এনভয় টেক্সটাইলসসের ৫.৭১ শতাংশ, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ডের ৪.৬৫ শতাংশ, ফারইস্ট নিটিংয়ের ৪.২০ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৪.১৪ শতাংশ দর বৃদ্ধি পেয়েছে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













