দর পতনের শীর্ষে রিলায়েন্স ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৯-১০ ১৫:৫২:২৭
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে রিলায়েন্স ইন্স্যুরেন্স পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ১৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ১৯৯ বারে ৬ লাখ ৯৫ হাজার ৫৪৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৯৭ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা দেশ গার্মেন্টসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৯২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮৩৬ বারে ৬৮ হাজার ২২১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৫ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা এএফসি অ্যাগ্রো বায়োটেকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৬২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬৪ বারে ৪৪ হাজার ৭৭৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – ফার্স্ট ফাইন্যান্সের ৪.৫৫ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্সের ৪.২২ শতাংশ, নাভানা ফার্মাসিউটিক্যালসের ৪.২১ শতাংশ, আল-হজ্ব টেক্সটাইল মিলসের ৩.৯৮ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৩.৯৬ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলসের ৩.৯৩ শতাংশ এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ৩.৮৮ শতাংশ দর কমেছে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













