নরওয়ে ও সুইডেনের রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১১-০৮ ২০:১১:৪৩
বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন ও সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ড বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটসহ সার্বিক বিষয়ে দুই রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনা হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














