‘ভয় দেখাতেই গুম আর গ্রেফতার শুরু করেছে সরকার’
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১১-০৯ ১৬:১৩:১৪
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি নেতাকর্মী ও জনগণকে ভয় দেখাতেই সরকার গুম আর গ্রেফতার শুরু করেছে।
বুধবার (৯ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ অভিযোগ করেন তিনি।
বিবৃতিতে জানানো হয়, মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো, যুবদলের সাবেক সহ-সভাপতি আলী আকবর চুন্নুকে ডিবি পরিচয়ে তুলে নেয়াসহ স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি রফিক হাওলাদার এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহবায়ক সাবেক কমিশনার হারুন উর রশীদ হারুনকে গ্রেফতার করেছে পুলিশ।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














