সূচকের পতনে কমেছে লেনদেন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১১-২০ ১৪:৫৭:৫৯
ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রোববার (২০ নভেম্বর) সূচকের পতনের পাশাপাশি কমেছে লেনদেনও। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত ছিল।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫০ পয়েন্ট কমে ৬ হাজার ২১৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ৩৪৮ পয়েন্টে, ডিএস৩০ সূচক ১৯ পয়েন্ট কমে ২ হাজার ১৮০ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩০৮ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ২০ কোম্পানির। দরপতন হয়েছে ৬৮ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ২২০ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।
ডিএসইতে মোট ৭২২ কোটি ৮৮ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৫৫২ কোটি ১৩ লাখ টাকা
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













