মেঘনা সিমেন্টের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৯-১৬ ১৩:৩৩:২৮


পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের মেঘনা সিমেন্ট মিলস পিএলসির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে বাংলাদেশ রেটিং এজেন্সি লিমিটেড (বিডিআরএএল)। কোম্পানিটির দীর্ঘমেয়াদি রেটিং ‘বিবি-’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-৫’ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি রেটিংয়ের সঙ্গে ‘ডেভেলপিং আউটলুক’ দেওয়া হয়েছে।

কোম্পানিটির ৩০ জুন ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত এবং ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক তথ্যাবলি, রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত প্রাপ্ত প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যাদি বিবেচনা করে এই রেটিং ও ‘ডেভেলপিং আউটলুক’ নির্ধারণ করা হয়েছে।

 

এসকেএস