প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৯-১৬ ১২:০৩:৪০
সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা চলছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় এবং বর্তমান সরকারের অষ্টম একনেক সভা শুরু হয়।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, বর্তমান সরকারের মেয়াদে এটিই সবচেয়ে বড় একনেক সভা। সভায় মোট ৬৫ হাজার ৫১৭ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে ১৬টি মেগা প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














