‘আ.লীগের নেতাকর্মীদের বক্তব্যে সন্ত্রাসী মনোভাব প্রকাশ পায়’
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১১-২২ ১২:২৫:২৫
আওয়ামী লীগ সন্ত্রাসের মাধ্যমে প্রতিপক্ষকে ঘায়েল করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের বক্তব্যে সন্ত্রাসী মনোভাব প্রকাশ পায়। সারাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে।
মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে আসাদগেটের বাসভবনে সিরাজগঞ্জ জেলা বিএনপি সভানেত্রী রোমানা মাহমুদকে দেখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ নিজেরা গভীর সংকটে পড়েছে, সাথে দেশকে খাদের কিনারায় নিয়ে গেছে। আওয়ামী লীগের সু-বুদ্ধির উদয় হলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে যাবে বিএনপি। এমন মন্তব্যও করেন মির্জা ফখরুল ইসলাম।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














