ডিআরইউ’র সদস্যদের গ্রুপ বিমার প্রিমিয়াম দেবে বিএসইসি
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-০৬ ১৮:১১:০৫
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্যদের গ্রুপ বিমার তৃতীয় বছরের (৬ ডিসেম্বর, ২০২২ থেকে ৫ ডিসেম্বর, ২০২৩) নবায়ন প্রিমিয়ামের ব্যবস্থা করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) ডিআরইউ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বর্তমান ডিআরইউর কার্যনির্বাহী কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে বিএসইসি এ ব্যবস্থা নিয়েছে। মঙ্গলবার ডিআরইউ’র সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব এজন্য বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
সানলাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডে ডিআরইউ সদস্যদের গ্রুপ বিমার তৃতীয় বছরের প্রদেয় বিমার প্রিমিয়াম ছিল ১৫ লাখ ৮৯ হাজার ১৫০ টাকা।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













