‘বিএনপি রাস্তা বন্ধ করে সমাবেশ করলে ব্যবস্থা নেবে প্রশাসন’
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-০৭ ১৪:৩০:১০
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ১০ ডিসেম্বর রাস্তায় প্রতিবন্ধকতা করে বিএনপি কোনো সমাবেশ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ইউনিয়ন ব্যাংক বিজয় সরনী শাখার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে নিয়ম মেনে চলতে হবে। বিএনপি ২০ থেকে ২৫ লাখ মানুষের কথা বলছে। এতো মানুষ রাস্তায় কীভাবে বসবে। পল্টনে কেন সমাবেশ করতে চায়, তা-ও ভেবে দেখতে হবে।
বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে কেন আসছে না এমন প্রশ্ন ছুঁড়ে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নয়াপল্টনে সমাবেশ করলে যা প্রয়োজন সে অনুযায়ী কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী।
মানবাধিকার পরিস্থিতি ঠিক রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে জানিয়ে আসাদুজ্জামান খান বলেন, যেকোনো দেশের চেয়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ভালো আছে। দেশের মানবাধিকার ক্ষুণ্ন হোক এমনটা সরকারও চায় না।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














