বন্ধুত্ব ঠিক রেখে কথা বলা উচিৎ রাষ্ট্রদূতদের: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-১২-১০ ১৫:৫০:৫০
রাষ্ট্রদূতদের সতর্ক করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, রাষ্ট্রদূতরা তাদের দেশের পরিস্থিতি মাথায় রেখে কথা বলা উচিত। তাদের এমনভাবে কথা বলা উচিত যেন বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে।
আইনমন্ত্রী বলেন, যারা মানবাধিকারের কথা বলছেন তাদের দেশেই মানবাধিকার লঙ্ঘনকারীদের আশ্রয় দেওয়া হয়।
শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীতে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অধিকার ক্ষুণ্ণ হওয়ার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্বেগ প্রকাশের সঙ্গে বাংলাদেশ একমত নয় বলেও জানান আনিসুল হক।
তিনি বলেন, রাস্তাঘাট বন্ধ করে সভা-সমাবেশ করা মানবাধিকারের অংশ নয়। রাস্তাঘাট বন্ধ করে সভা-সমাবেশ করা সংবিধানের কোথাও নেই। মানবাধিকার লঙ্ঘনকারীদের আইনের আওতায় এনে বিচার করা হবে।
তিনি বলেন, তারেক রহমানকে ফিরিয়ে আনার প্রক্রিয়া সরকার শুরু করছে। এ ক্ষেত্রে রাষ্ট্রগুলো কতটা সহায়তা করবে, তা নিয়ে সন্দেহ আছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














