সূচকের নামমাত্র উত্থানে চলছে লেনদেন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১২-১৩ ১১:৩৭:৫৭
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার সূচকের নামমাত্র উত্থানে লেনদেন চলছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১১ টায় প্রধান সূচক (ডিএসইএক্স) আগের দিনের তুলনায় ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৮০ পয়েন্টে। আর শরিয়াহ্ সূচক (ডিএসইএস) ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৬ পয়েন্টে। এবং ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২১৫ পয়েন্টে।
এই সময়ের মধ্যে মোট ২৫৬ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে।
এসময়ের মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ৭০ টির, কমেছে ১৮ টির। আর অপরিবর্তিত রয়েছে ২২৫টি কোম্পানির শেয়ার দর।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













