ভর্তুকি মূল্যে বিদ্যুৎ-গ্যাস দেয়া সম্ভব নয়: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-১৮ ১৪:৩০:০৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভর্তুকি মূল্যে বিদ্যুৎ-গ্যাস দেয়া আর সম্ভব নয়। এজন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।
মহান বিজয় দিবস উপলক্ষে রোববার (১৮ ডিসেম্বর) রাজধানীর খামাবাড়ীস্থ কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, এতদিন আমাদের অর্থ ছিল আমার ভর্তুকি দিয়েছি। কিন্তু করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্বব্যাপী যে মন্দা দেখা দিয়েছে তাতে আমরাও আক্রান্ত। সুতরাং এতদিন বিদ্যুৎ এবং গ্যাসে যে ভর্তুকি দেওয়া হয়েছে। সেই ভর্তুক্তির টাকা এখন আপনাদের দিতে হবে।
এ সময় তিনি বিএনপির উদ্দেশে বলেন, সরকার উৎখাত এত সহজ না। আমার এরশাদের পতন ঘটিয়েছি এবং ইয়াহিয়া খানকে উৎখাত করেছি। সুতরাং আওয়ামী লীগ পারে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














