২৭ দফা বিএনপির মতাদর্শের সাথে সাংঘর্ষিক: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-২১ ১৫:০০:৪১


তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি গত ১৪ বছর মানুষের জানমালের যে ক্ষয়ক্ষতি করেছে, তার জন্য এখন মেরামত প্রয়োজন। তাই তাদের দেয়া ২৭ দফা দলের মতাদর্শের সাথে সাংঘর্ষিক।

বুধবার (২১ ডিসেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপির ২৭ দফার মধ্যে ১৩ দফাই দুর্নীতি নিয়ে আপোষ না করা প্রসঙ্গে। অথচ তারা দুর্নীতি করে হাওয়া ভবন করেছে।

সরকার সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন চায় উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সরকার চায় বিএনপি নির্বাচনে আসুক। তবে নির্বাচনে অংশগ্রহণ তাদের ব্যক্তিগত ব্যাপার।

এম জি