কূটনীতিকদের পদলেহন করে সুবিধা পাচ্ছে না বিএনপি: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০১-১৮ ১১:৪০:৫৭
কূটনীতিকদের পদলেহন করে বিএনপি কোনো সুবিধা না পাওয়ায় আবোল-তাবোল বকছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) সচিবালয়ে পিআইবি মিলনায়তনে প্রয়াত সাংবাদিক আব্দুল গাফ্ফার চৌধুরী স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু র্যাবের কার্যক্রমের অগ্রগতি নিয়ে প্রশংসা করে গেছেন। কিছু প্রক্রিয়া শেষে নিষেধাজ্ঞা তুলে নেবে। এতে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে।
বিএনপি সমাবেশ-মিছিলের নামে আবারও সহিংসতায় নেমেছে বলে অভিযোগ করেন তথ্যমন্ত্রী। বলেন, চট্টগ্রামে গাড়ি ভাংচুর ও অগ্নিসন্ত্রাস করেছে। এসব চলতে থাকলে তাদের সমাবেশের অনুমোদন নিয়ে সরকারকে আবারও ভাবতে হবে বলে সতর্ক করেছেন ড. হাছান মাহমুদ।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














