ডিজিটাল বাংলাদেশ মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০১-২৬ ১৩:২৫:৪০
তিন দিনব্যাপী ‘ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২৩’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ মেলা চলবে আগামী শনিবার (২৮ জানুয়ারি) পর্যন্ত।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এবারের মেলার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ডিজিটাল বাংলাদেশের সংযুক্তির মহাসড়ক’।
মেলা উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী জানান, শেখ হাসিনা দেশের সব শিল্পাঞ্চলকে ফাইভ জি কানেক্টিভিটির আওতায় আনা হবে।
এ সময় তিনি সরকারের তিন মেয়াদে দেশকে ডিজিটাল করতে গৃহীত নানান পদক্ষেপ এবং অর্জনের কথা তুলে ধরেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














