এক মাসে মেট্রোরেলে ৩ লাখ ৩৫ হাজার যাত্রী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০১-৩১ ১৪:১০:১৭
দেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ চালিয়ে এখন পর্যন্ত মোট ২ কোটি ৪৬ লাখ টাকা আয় করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আর যাত্রী পরিবহন করেছে ৩ লাখ ৩৫ হাজার।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের সভাকক্ষে সাংবাদিকদের এসব কথা জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।
তিনি বলেন, গত ২৯ ডিসেম্বর থেকে সোমবার (৩০ জানুয়ারি) পর্যন্ত মোট ৩ লাখ ৩৫ হাজার যাত্রী পরিবহন করা হয়েছে। এতে মেট্রোরেল কর্তৃপক্ষ মোট আয় করেছে ২ কোটি ৪৬ লাখ টাকা।
বর্তমানে রাজধানীর আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত সীমিত পরিসরে চলছে মেট্রোরেল। এই দ্রুতগামী সরকারি পরিবহনের সাপ্তাহিক ছুটি মঙ্গলবার।
আই এইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














