আ.লীগের উদ্দেশ্য সংঘাতময় পরিস্থিতি তৈরি করা: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০২-০৭ ১৪:৪৬:০৭


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি নয়, আওয়ামী লীগের উদ্দেশ্য সংঘাতময় পরিস্থিতি তৈরি করা। আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখতে সংঘাতময় পরিস্থিতি তৈরি করছে। জনগণকে ঐক্যবদ্ধ করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ উসকানি দিয়ে সংঘাতময় পরিস্থিতি তৈরি করে দেশকে অস্থিতিশীল করতে চায়। বিএনপি সচেতনভাবে সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে যাচ্ছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, দেশের স্থিতিশীলতা নষ্ট করে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে চাচ্ছে সরকার। ক্ষমতা টিকিয়ে রাখতে পুলিশকে ব্যবহার করছে তারা।

মির্জা ফখরুল জানান, ১০ দফা দাবি আদায়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা করবে ৯ ফেব্রুয়ারি আর উত্তরে ১২ ফেব্রুয়ারি। বিএনপি ইউনিয়ন পর্যায়ে কর্মসূচি দেয়ার পর এখন আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এম জি