আন্তর্জাতিক প্লাস্টিক মেলা শুরু
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০২-২২ ১২:০৭:৪২
দেশের প্লাস্টিক পণ্যের প্রসার ও রপ্তানি বাড়ানোর লক্ষ্যে ২১টি দেশের অংশগ্রহণে শুরু হয়েছে ১৫তম আন্তর্জাতিক প্লাস্টিক ফেয়ার (আইপিএফ)। তিন দিনব্যাপী এ প্লাস্টিক মেলা চলবে শনিবার (২৫ ফেব্রুয়ারি) পর্যন্ত।
বুধবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) আয়োজনে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ মেলা শুরু হয়েছে।
বিপিজিএমইএ সভাপতি সামিম আহমেদ বলেন, এ মেলায় অংশ বাংলাদেশ, ভারত, চীন, তাইওয়ান, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, বেলজিয়াম, কানাডা, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, হংকং, ইতালি, জাপান, মালয়েশিয়া, অস্ট্রিয়া, সিঙ্গাপুর, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের ২১ দেশ অংশ নিয়েছেন।
সামিম আহমেদ বলেন, আইপিএফ এখন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় ইভেন্টগুলোর একটি। এ মেলা প্লাস্টিক খাতে বিনিয়োগ, বাজারের আকার এবং জাতীয় ও বিশ্বব্যাপী রপ্তানি বাড়াতে সাহায্য করে। এতে প্লাস্টিকের ব্যবহারও বাড়ছে।
এ প্লাস্টিক পণ্য মেলা ১৯৮৯ সাল থেকে বিপিজিএমইএ এবং বিসিক যৌথভাবে আয়োজিত মেলা একটি স্বল্প পরিসরে অংশগ্রহণে প্রথমে হয়েছিল। সর্বশেষ ১৪তম আন্তর্জাতিক প্লাস্টিক ফেয়ারে বিভিন্ন দেশ ও জনগণের ব্যাপক অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছিল গত ২০১৯ সালের জানুয়ারি মাসে। তবে কোভিডের কারণে গত তিন বছর এ মেলা বন্ধ ছিল।
বাংলাদেশসহ ২১টি দেশ থেকে ৪৯৪টি কোম্পানি ৭৫০টি স্টল আইপিএফটি অংশ নিয়েছে। এতে মেশিনারিজ, মোল্ড, কাঁচামাল উৎপাদনকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠানসহ দেশে ব্যবহৃত বিভিন্ন ধরনের প্লাস্টিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। পাশাপাশি মেলায় দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠান ১৫ ক্যাটাগরিতে স্টল নিয়ে অংশ নিয়েছে।
আই এইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














