দেশের ২ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
সান বিডি ডেস্ক আপডেট: ২০২৩-০২-২৩ ১৫:৩০:৪৫
শীত প্রায় বিদায়ের পথে। গরমের আগমন সময়ের ব্যাপার। অনেক দিন বৃষ্টির দেখা নেই। তবে আবহাওয়া অফিস বৃষ্টির খবর দিচ্ছে। গতকাল বুধবার ময়মনসিংহ ও নেত্রকোনায় হয়েছে সামান্য বৃষ্টি। আজও এই দুই বিভাগে কিছু বৃষ্টি হতে পারে। তবে রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা আপাতত কম।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনে অপরিবর্তিত থাকতে পারে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














