ফের বাড়ল হজযাত্রী নিবন্ধনের সময়
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০২-২৮ ১৮:৩৫:২৭
হজযাত্রীদের নিবন্ধনের সময় বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়। সাত দিন সময় বাড়িয়ে আগামী ৭ মার্চ পর্যন্ত নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের সর্বশেষ ক্রমিক পূর্বের সিরিয়াল বহাল রেখে ৪৫ হাজার ৫১৪ পর্যন্ত নির্ধারণ করা হলো। বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের সর্বশেষ ক্রমিক পূর্বের সিরিয়াল বহাল রেখে আট লাখ ৪৬৭ পর্যন্ত নির্ধারণ করা হলো। কোটা পূর্ণ হওয়ার সাথে সাথে নিবন্ধন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
গত ৮ ফেব্রুয়ারি হজযাত্রী নিবন্ধন শুরু হয়। আগের সময় অনুযায়ী ২৩ ফেব্রুয়ারি নিবন্ধন শেষ হওয়ার কথা ছিল। এরমধ্যে গত ২২ ফেব্রুয়ারি নিবন্ধনের সময় পাঁচদিন বাড়ানো হয়।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













