স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৩-০১ ১১:২৩:২৮
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (১ মার্চ) সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুরের উদ্দেশ্যে তিনি ঢাকা ছাড়েন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৪ ফ্লাইটে সকাল ৮টা ৩০ মিনিটে সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা ছাড়েন।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ৩ মার্চ তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














