বীমা মানুষকে সুরক্ষা দেয়: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২৩-০৩-০২ ০৭:০৫:০০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বীমা মানুষকে সুরক্ষা দেয় এবং জীবন মান উন্নত করতে সহায়ক হয়। এর জন্য আইনগুলো সময়োপযোগী করা হচ্ছে। এ ছাড়া নীতিমালা প্রণয়ন করাসহ মানুষকে এর জন উদ্বুদ্ধ করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বুধবার (১ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বীমা দিবস- ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। সব প্রতিবন্ধকতা উপেক্ষা করেই দেশকে এগিয়ে নিতে জনগণ আমাদের ভোট দিয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














