চলমান সংগ্রামের বিরোধিতাকারীরা গণদুশমন: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৩-০৩ ১৪:৪৮:৩৪


যারা গণতন্ত্রের জন্য চলমান সংগ্রামের বিরোধিতা করবে তারা গণদুশমন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে ’৭১ এর মতো শান্তি কমিটি গঠন করেছে ।

শুক্রবার (৩ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবি পরিষদের এক প্রতিবাদ সমাবেশে এ মন্তব্য করেন তিনি। বলেন, বিদ্যুৎ খাতের দুর্নীতি ও লুটপাটের বোঝা জনগণের কাঁধে চাপানো হচ্ছে।

দেশকে মুক্ত করতে হলে ক্ষমতাসীন সরকারের হাত থেকে মুক্তি পেতে হবে বলে এ সময় উল্লেখ করেন গয়েশ্বর চন্দ্র রায়। দেশের কথা চিন্তা করে মুক্তিযুদ্ধের মতো রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

এম জি