সরকারের নির্যাতনে অসুস্থ হয়ে পড়েছেন রিজভী: মির্জা ফখরুল
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৩-০৬ ১২:৪০:০৯
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের নির্যাতনে কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। সরকারের চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন তিনি।
তাকে সুচিকিৎসা দিতে অবহেলা করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।
সোমবার (৬ মার্চ) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, বিরোধী দলের নেতা-কর্মীদের নির্মূল করতে সারাদেশকেই কারাগার বানিয়ে ফেলেছে সরকার।
সরকার মামলা ও হামলাসহ নির্যাতন-নিপীড়ন বাড়িয়ে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় মির্জা ফখরুল বলেন, দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














