পঞ্চগড়ে হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য জাতির সঙ্গে তামাশা: মির্জা ফখরুল

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৩-১২ ১৪:২০:২৮


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পঞ্চগড়ে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক ঘটনা ঘটিয়ে বিএনপির ওপর দোষ চাপাচ্ছে সরকার।

তিনি বলেন, এই ঘটনায় বিএনপিকে জড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য জাতির সঙ্গে তামাশা ও ক্ষতিগ্রস্তদের ওপর অবহেলা ছাড়া কিছু নয়।

রোববার (১২ মার্চ) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এই অভিযোগ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন ভিন্ন দিকে নিতে ন্যাক্কারজনকভাবে এই ঘটনা ঘটানো হয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ নিজেরা আহমাদিয়া সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটিয়ে বিএনপির ওপর দোষ চাপাচ্ছে। যারা অপরাধ ঘটিয়েছে তারা প্রকাশ্যে চলাফেরা করলেও তাদের আটক করা হচ্ছে না।

এম জি