বিএনপি এখন বিদেশি কূটনীতিকদের পদলেহন করছে: তথ্যমন্ত্রী

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৩-১৪ ১৪:৩৪:৩৭


বিএনপির ব্যাপারে অভিযোগ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি এখন বিদেশি কূটনীতিকদের পদলেহন করছে। সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা। তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হবে তা সময়ই বলে দেবে।

তিনি বলেন, বিগত নির্বাচনে বিএনপি হেভিওয়েট রাজনীতিবিদ হায়ার করে হারলেও এবার ছোট দলগুলোর ওপর ভর করেছে।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে সচিবালয়ে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী আরও বলেন, ২০১৮ সালের নির্বাচনে ড. কামালের মতো হেভিওয়েট রাজনীতিবিদ হায়ার করেও ৭টি আসন পেয়েছিল তারা। অনুবীক্ষণ যন্ত্রে দেখা যায় না, এমন দলের ওপর বিএনপি এবার ভর করছে।

এ সসময় তথ্যমন্ত্রী আরও বলেন, পঞ্চগড়ের ঘটনায় বিএনপির সাবেক এমপি রুমিন ফারহানা ফেসবুক পোস্টে আহমদিয়া সম্প্রদায়ের উপর হামলার উসকানি দিয়েছে। পঞ্চগড়ে যুবদলের সাধারন সম্পাদক মাইকিং করে গুজব রটিয়েছে। হামলার সাথে কারা জড়িত তা স্পষ্ট।

এম জি