বিএনপিকে সংলাপে ডাকাই হয়নি: তথ্যমন্ত্রী

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৩-১৫ ১৫:৩৫:২৬


তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপিকে সংলাপে ডাকা-ই হয়নি। তারপরও দলটি কেনো আগ বাড়িয়ে সংলাপে না বসার কথা বলছে।

বুধবার (১৫ মার্চ) দুপুরে সচিবালয়ে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক দুইটি গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে তিনি এ প্রশ্ন তুলেন।

মন্ত্রী বলেন, বিএনপির সাথে তার দল কোনো সংলাপেই আগ্রহী নয়। বিএনপি মনোনয়ন বিক্রি করে, আর আওয়ামী লীগ যোগ্য প্রার্থীদের মনোনয়ন দেয়।

তথ্যমন্ত্রী বলেন, আগামী নির্বাচন আওয়ামী লীগ সরকারের অধীনে হবে না। ভোট হবে নির্বাচন কমিশনের আধীনে। তাই বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবে না, বিএনপির এমন কথা অবান্তর।

এম জি