‘সুপ্রিম কোর্টে সংঘর্ষের ঘটনায় বিএনপিপন্থী আইনজীবীদের বিচার হওয়া উচিত’

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৩-১৬ ১৫:২৫:৩৬


সুপ্রিম কোর্টে সংঘর্ষের ঘটনায় বিএনপিপন্থী আইনজীবীদের বিচার হওয়া উচিত দাবি করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীরা প্রধান বিচারপতির দরজায় লাঠি মেরেছে। ব্যালট পেপার লুট করতে চেয়েছিল। এটি ইতিহাসের কলিঙ্কত ঘটনা। এর বিচার হওয়া উচিত।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে মহিলা আওয়ামী লীগের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, আগামী জাতীয় নির্বাচন কারও জন্য থেমে থাকবে না। ২০১৪ ও ২০১৮ সালেও থেমে থাকেনি। আগামী জাতীয় নির্বাচনও থেমে থাকবে না। বিএনপি নির্বাচনের ট্রেনে উঠবে কিনা সেটি তাদের বিষয়।

এম জি